1 Answers
নারীদের মধ্যে অনেকেই আছেন যারা ডিম্বাশয়ে সিস্ট সম্পর্কে কিছুই জানেন না। আবার অনেকেই আছেন জেনেও সতর্ক থাকছেন না। কিন্তু প্রতিটি নারীরই ডিম্বাশয় ক্যান্সারের লক্ষণ সম্পর্কে সচেতন হওয়া উচিত। গবেষণায় দেখা গেছে যে, আজকাল বিপজ্জনক পলিস্টিসিক ডিম্বাশয় রোগের সংখ্যা ক্রমশ বাড়ছে। ডিম্বাশয়ে সিস্ট ঘটে যখন ডিম্বাশয় অসংখ্য সিস্ট দ্বারা গঠিত হয়। যদিও এই সিস্টের আকার বড় নয়, তবে সময়মতো চিকিৎসা না করলে এটি বড় এবং বিপজ্জনক হতে পারে। তাই চলুন জেনে নেয়া যাক ডিম্বাশয়ে সিস্ট হওয়ার লক্ষণগুলো- ১. এটির প্রভাব প্রধানত প্রস্রাবের উপর পরে। প্রস্রাবের সময় জ্বালা অনুভব হয় ও ঘন ঘন প্রস্রাবেরও প্রয়োজন পরে। ২. এটির ফলে নারীদের মাসিকের সময় অস্বাভাবিক রক্তক্ষরণ হয়। সঙ্গে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। ৩. এর প্রভাবে সাধারণত কোনো পুরুষের সঙ্গে মিলনে অসুবিধা হয়, মিলনের সময় যৌনাঙ্গে প্রচন্ড জ্বালা বা ব্যথা অনুভব হয়। ৪. এটির ফলে ক্রমাগত গা-গুলাতে থাকে, বমি হতে পারে বা বমি বমি ভাব থাকতে পারে। ৫. কিছুদিনের মধ্যে হঠাৎ ওজন বেরে যাবার সম্ভাবনা থাকে। ৬. এটির ফলে মহিলাদের ক্ষুধা হ্রাস পায় বা অল্প কিছু খেলেই যেন মনে হয় পেট ভর্তি হয়ে গেছে। ৭. এটির ফলে কোমর বা আশেপাশে ব্যাথা দ্রুত বৃদ্ধি পায়। ৮. এর ফলে অস্বাভাবিকভাবে পেট ফুলে যেতে থাকে ও মাঝে মধ্যেই ব্যথা হতে পারে। যদি আপনার মধ্যে উপরের তালিকাভুক্ত কোনো লক্ষণ দেখা দেয়, তবে সেগুলো অবহেলা করবেন না। দেরিদেরি না করে যতো দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy