1 Answers
প্রগতিশীল উপযোগ তত্ত্ব নিম্নোক্ত পাঁচটি মূল নীতি বা সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত – .কোন ব্যষ্টিই সামবায়িক সংস্থার সুস্পষ্ট অনুমোদন ছাড়া কোন প্রকার পার্থিব সম্পদ সঞ্চয় করতে পারবে না। .বিশ্বের যাবতীয় জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক সম্পদের সর্বাধিক উপযোগ গ্রহণ করতে হবে ও যুক্তিসংগত বণ্টন করতে হবে। .মানব সমাজের মধ্যে ব্যষ্টিগত ও সমষ্টিগত যত প্রকারের আধিভৌতিক, আধিদৈবিক ও আধ্যাত্মিক সম্পদ আছে সবকিছুরই সর্বাধিক উপযোগ গ্রহণ করতে হবে .জাগতিক, মানসিক, আধিভৌতিক, আধিদৈবিক ও আধ্যাত্মিক উপযোগসমূহের মধ্যে সুনির্দিষ্ট বিবেচনা ও সামঞ্জস্য থাকা অবশ্য প্রয়োজন। .দেশ,কাল ও পাত্রের পরিবর্তন অনুযায়ী সমগ্র উপযোগ নীতির পরিবর্তন হতে পারে আর এই উপযোগ হবে প্রগতিশীল স্বভাবের। প্রাউট বিশ্বের সমস্ত সমস্যার সমাধান নিয়ে যুক্তিসংগত পথনির্দেশনা দেয়। প্রকৃতপক্ষে, প্রাউট চায় অর্থনৈতিক গণতন্ত্র।ভাষা,শিক্ষানীতি,শিল্পনীতি, কৃষিচিন্তা,সদ্বিপ্র নেতৃত্ব, ব্লক ভিত্তিক পরিকল্পনা, সুসন্তুলিত বা বিকেন্দ্রীত অর্থনীতি, বিশ্বৈকতাবাদ ইত্যাদি সমস্ত বিষয়ে নূতনভাবে বিজ্ঞানসম্মত চিত্রপট তৈরী করে দিয়েছে, যা ব্যষ্টি ও সমাজের অগ্রগতিকে সুনিশ্চিত করে এক মানব সমাজ ঘটনের দাবি রাখে। বর্তমানে Proutist Universal বিভাগের তত্ত্বাবধানে পৃথিবীর বেশিরভাগ দেশে প্রাউট নিয়ে গবেষণা চলছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy