1 Answers
সালাতের ওয়াজিব ১৪ টি । যথাঃ প্রত্যেক রাকআতে সুরা ফাতিহা পড়া । সুরা ফাতিহার সাথে অন্য সুরা বা কোরআনের কিছু অংশ পড়া । রুকু সেজদায় দেরি করা । রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো । দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা । সালাতের ফরজ ও ওয়াজিব গুলো আদায় করার সময় ধারাবাহিকতা রক্ষা করা । তিন বা চার রাকআত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকআতের পর তাশাহুদ পরার জন্য বসা । সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়া । মাগরিব, এশার ফরজের প্রথম দুই রাকআতের এবং ফরজ ও জুমুআর ফরজ সালাতে এবং দুই ঈদের সালাতে ইমামের সরবে কোরআন পাঠ করা এবং অন্যান্য সালাতে নিরবে পাঠ করা । বিতের সালাতে দোয়া কুনুত পড়া । দুই ঈদের সালাতে অতিরিক্ত ছয় তাকবির বলা । সালাতে সিজদাহর আয়াত পাঠ করে তিলাওয়াতে সিজদাহ করা । কোরআন মজিদে এমন বিশেষ ১৪টি আয়াত আছে যা পাঠ করলে বা শুনলে সিজদাহ করতে হবে । আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বলে সালাত শেষ করা । ভুলে কোন ওয়াজিব কাজ বাদ পড়লে সাহু সিজদাহ দেওয়া ।