1 Answers

কারণ খুঁজে বের করুনঃ কি কারণে আপনার হাত পা ঘামছে সে কারণটি অজানা। তবে প্রতিকার করতে পারলে সমস্যা কমে আসবে। হতে পারে দুশ্চিন্তা, পারিবারিক অশান্তি, অতিরিক্ত ঝাল বা মশলাযুক্ত খাবার, হরমোনজনিত সমস্যা অথবা হাতে পায়ে উলেন বা পলিস্টারের মোজা অনেক সময় ধরে পরে থাকার কারনেও আপনার হাত পা ঘামতে পারে। অ্যান্টি পারস্পিরেন্টঃ ফার্মেসি বা কসমেটিকের দোকানগুলোতে আপনি কিছু অ্যান্টি পারস্পিরেন্ট পাওয়া যায় যাতে লো ডোজে অ্যালুমিনিয়াম থাকে। এইসব অ্যান্টিপারস্পিরেন্ট ব্যাবহার করেও এই ধরণের সমস্যা থেকে সাময়িকভাবে পরিত্রাণ পাওয়া যায়। প্রেসক্রিপশন মেডিসিনঃ হাইপারহাইড্রোসিসের সমস্যা হলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। তারপর ডাক্তার যেমন ওষুধ দিবে সেসব সময়মতো গ্রহণ করতে হবে। পানিতে বার বার হাত ধুয়ে নিনঃ পানির কলের নিচে কিছুক্ষণ ধরে হাত ধুলে ঘাম গ্রন্থি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে। এভাবে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য ঘামানো বন্ধ করা যাবে। এই পদ্ধতিতে আয়নটোফোরেসিস বলে। এটি মেশিনের সাহায্যেও করা যায়।

7485 views Answered

Next steps