2 Answers
সহজ জীবন কিছু স্বেচ্ছাধীন অনুশীলনের উপর কারো জীবনধারণ সহজ করার দিকে নির্দেশ করে। উদাহরণ হিসেবে, এটা মানুষের ভোগ কমিয়ে, minimalism এর ধারণা থেকে কিংবা, আত্মতুষ্টি বাড়ানোর দিকে গুরুত্ব দেয়। সহজ জীবন মানুষ কী চায় তাতে গুরুত্ব দেয়ার বদলে তার কি আছে তার প্রতি গুরুত্ব দেয়। যদিও asceticism সহজ জীবনযাপনে গুরুত্ব দেয় ও ভোগবিলাসিতা পরিহার করতে বলে, তবুও সব সহজ জীবনের উপায়গুলো ascetics নয়। কেউ জোরপূর্বক দারিদ্র্য বরণ করলে তা যেমন সহজ জীবন নয়, তেমনি সহজ জীবন স্বেচ্ছাধীনও বটে। অনুসারীরা বিভিন্ন কারণে সহজ জীবন বাছাই করতে পারে, যেমন: আধ্যাত্মিকতা, সুস্বাস্থ্য, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনের জন্য উৎকৃষ্ট সময় দেয়া, জীবন ও জীবিকার ভারসাম্য, ব্যক্তিগত পছন্দ, অর্থনৈতিক সাশ্রয়ীতা, মিতব্যয়ীতা এবং উত্তেজনা কমানো। সহজ জীবন বস্তুবাদ, আকর্ষণীয় দ্রব্যাদি ক্রয়ের বিপরীতে একটি প্রতিক্রিয়া হিসেবেও থাকতে পারে। কেউ কেউ এক্ষেত্রে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক লক্ষ্য কথা বলতে পারেন, যা পরিবেশবাদী, বিক্রয়বিরোধী, বৃক্ষ/পশুরক্ষা বাদী, জন্মহার-ক্রয়সীমিতকরণবাদী, সামাজিক সুবিচার, কর রহিতকরণ এসবের সাথে সামঞ্জস্যপূর্ণ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy