1 Answers
টনসিলের ব্যথায় প্রাথমিক চিকিৎসা: মুখ হা করলে গলার ভেতরে ডান ও বাঁ দিকে ছোট্ট বলের মতো যা দেখা যায় তার নাম টনসিল। ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে যখন টনসিল ফুলে যায়, তখন তাকে টনসিলের প্রদাহ বলে। টনসিল সমস্যা সাধারণত ১০ বছরের নিচের বাচ্চাদের বেশি হয়। লক্ষণ * গলাব্যথা ও খুসখুসে কাশি হওয়া। * খাবার গিলতে, পানি পান করতে ব্যথা পাওয়া। * জ্বর। * কানে ব্যথা ও নাক দিয়ে পানি ঝরা। * টনসিল বেশ লালচে বর্ণ ধারণ করে। * টনসিলের ওপর হলুদ বা সাদা আস্তরণ পড়তে পারে। * গলার ভেতর ও এর আশপাশের অন্যান্য লসিকাগ্রন্থিও ফুলে যায়। * মুখে দুর্গন্ধ হয়। * মাথাব্যথা হয়। * গলার স্বর পরিবর্তিত হয়। * খাবার খেতে ইচ্ছা করে না।কী করবেন * কুসুম গরম পানি পান করুন ও কুসুম গরম পানি দিয়ে বারবার গার্গল করুন। * বেনজোকাইন জাতীয় লজেন্স চুষে খান। কখন ডাক্তারেরকাছে যেতে হবে * মুখ দিয়ে লালা ঝরলে। * জ্বর ১০১ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে। * খাবার বা পানীয় গিলতে অসুবিধা হলে। * গলায় ফুলে ওঠা লিম্ফগ্রন্থিতে অনেক ব্যথা হলে। চিকিৎসা * টনসিলের চিকিৎসা নির্ভর করে কারণেরওপর। যদি ব্যাকটেরিয়ার কারণে হয়, তাহলে রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খেতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy