1 Answers

যেসব পরমাণু, মূলক বা আয়ন রাসায়নিক বিক্রিয়ার সময় ইলেকট্রন ত্যাগ বা বর্জন করে সেগুলো বিজারক হিসেবে কাজ করে। বিজারক কর্তৃক ইলেকট্রন ত্যাগের ফলে এর সংশ্লিষ্ট মৌলের পরমাণুটি জারিত হয়। একে জারণ অর্ধ-বিক্রিয়া বলে। সোডিয়াম (Na) ও ক্লোরিনের (Cl) মধ্যে যৌগ গঠন বিক্রিয়ায় সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন (Na+) এ জারিত হয়। এ বিক্রিয়াটি অর্থাৎ সোডিয়ামের সোডিয়াম আয়নে পরিণত হওয়ায় বিক্রিয়াটিকে জারণ অর্ধ-বিক্রিয়া বলে।

5263 views Answered

Next steps