1 Answers

সৌর পদার্থবিজ্ঞান (ইংরেজি: Solar physics) হল জ্যোতিঃপদার্থবিজ্ঞানের একটি শাখা। সূর্যপর্যবেক্ষণ ও পর্যালোচনা এই শাখার উপজীব্য বিষয়। সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র এবং নক্ষত্রগুলির মধ্যে একমাত্র সূর্যেরই বিস্তারিত তথ্য-পরিসংখ্যান পাওয়া সম্ভব। এই সব তথ্য-পরিসংখ্যানই সৌর পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু। বিজ্ঞানের বিভিন্ন শাখা সৌর পদার্থবিজ্ঞানের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। এগুলি হল বিশুদ্ধ পদার্থবিজ্ঞান, জ্যোতিঃপদার্থবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, ফ্লুইড ডায়নামিকস, প্লাজমা পদার্থবিজ্ঞান, ম্যাগনেটোহাইড্রোডায়নামিকস, ভূকম্পনবিজ্ঞান, কণা পদার্থবিজ্ঞান, আণবিক পদার্থবিজ্ঞান, পারমাণবিক পদার্থবিজ্ঞান, নাক্ষত্রিক বিবর্তন, মহাকাশ পদার্থবিজ্ঞান, বর্ণালিবিজ্ঞান, রেডিয়েটিভ ট্রান্সফার, ফলিত আলোকবিজ্ঞান, সিগনাল প্রসেসিং, কম্পিউটার ভিশন, পরিগণনা-সংক্রান্ত পদার্থবিজ্ঞান, নাক্ষত্রিক পদার্থবিজ্ঞান ও সৌর জ্যোতির্বিজ্ঞান।

3631 views