2 Answers
জাহিরুল হাসানের বাংলায় মুসলমানের আটশো বছর বইটাতে এই বিষয়ে অত্যন্ত যুক্তিপূর্ণ ভাবে বিষদে ব্যাখ্যা দেওয়া হয়েছে ৷ এছাড়াও ইটন সাহেবের গবেষণা ও আরও অনেক লেখকের গবেষণা থেকে যা পাওয়া যায় এবং তার মধ্যে স্ববিরোধিতা থাকলেও কোথাও না কোথাও কিছু মিল খুঁজে পাওয়া যায় ৷ একটা রেখাচিত্র ফুটে ওঠে ৷ আমি সেই বিষয়গুলিই তুলে ধরার চেষ্টা করছি ৷ তার আগে এই বিষয়ের কালপঞ্জি তুলে ধরলাম ৷ বাংলার বাইরের-ও কিছু ঘটনাপঞ্জি তুলে ধরলাম, যার প্রভাব বাংলায় সুদূরপ্রসারী হয়েছিল ৷ তিন শতক --- বাংলায় বৌদ্ধ প্রাধান্য ৪---৫ শতক গুপ্ত যুগ ৭ শতক--- শশাঙ্কর রাজত্বকাল ৭১২ --- আরব সেনানায়ক মোহম্মদ বিন কাশিমের সিন্ধু জয় ৯৪২ শতক--- লোকশ্রুতি অনুযায়ী, কান্যকুব্জ থেকে পঞ্চ ব্যাহ্মণের বাংলায় আগমন ১০৯৫_১০৯৯---প্রথম ক্রুসেডের যুদ্ধ ১০---১২ শতক--- বাংলাসাহিত্যের আদিতম নিদর্শন চর্যাপদ ১২০৪ --- বখতিয়ার খিলজীর নদীয়া বিজয় ১২০৬--- মধ্য এশিয়ায় চেঙ্গিজ খানের যুদ্ধ অভিযান ১২১১ --- ভারতে সুলতানি শাসনের গোড়াপত্তন ১২০০_১৩০০--- এরই মধ্যে কোনো একসময়ে বা ধীরে ধীরে তাম্রলিপ্ত বন্দরের কার্যকারিতা শেষ হয়ে যায় নদীর নাব্যতা না থাকার কারণে ১২৪৮_১২৫৪---সপ্তম ক্রুসেডের যুদ্ধ ৷ এইসময় রাজা লুই মিশরীয় আইয়ুবীয় রাজবংশের আল মোয়াজ্জেম তুরান শাহের কাছে পরাজিত ও বন্দি হন ১২৫৮--- মোঙ্গল আক্রমনে বাগদাদের পতন ১৩০০ (আনুমানিক)---অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা ১৩০১_১৩২২---শামসুদ্দিন ফিরোজ শাহের শাসনকাল ১৩৪১--- বাংলার মসনদে আলাউদ্দিন আলি শাহ
ভারতবর্ষের লোকজন মধ্যযুগে আফগান এবং তুর্কিরা আসার পর হিন্দু হল, বৃটিশ শাসনের সময় হিন্দুধর্ম নামে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে৷ প্রকৃতপক্ষে হিন্দুধর্ম নামে কোন ধর্ম পৃথিবীতে কখনও ছিলো না৷ কেননা এ নামের অস্তিত্ব বেদ পুরানের কোন জায়গায় নেই বলেই জানি৷ ভারতবর্ষে প্রকৃতপক্ষে বিভিন্ন ধর্ম ছিলো৷ শাক্ত, শৈব, গাণপত্য, স্মার্ত, বৈষ্ণব..... এগুলো সবগুলোই একেকটা স্বতন্ত্র ধর্মবিশ্বাস৷ মুঘল আমলে রাম সর্বপ্রথম ভগবান হিসেবে পূজিত হতে লাগল৷ রামায়ণের রাম রাবণ কাহিনী তো সবাই জানেন৷ রাবণ কিন্তু শৈব ধর্মানুসারী ছিলো৷ সুতরাং এ কাহিনীর ছায়ানুযায়ী পূর্বে আর্য জাতি এবং দ্রাবিড় জাতির মধ্যে মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে অনেক কাল ধরে৷ সুতরাং এ থেকে আমরা বলতে পারি বাংলাদেশের মানুষজন ইসলাম প্রচারকদের চেষ্টায় ইসলামে প্রবেশ করেছে হিন্দুধর্ম হতে নয়৷ আর যারা বলেন মধ্যযুগে শাসকরা ধর্ম চাপিয়ে দিয়েছেন তারা আসলে নিজেদের কদর্য ইতিহাসকে লুকানোর জন্য মিথ্যে বুলি আওড়ান!