1 Answers
নেতিবাচক নাস্তিক্যবাদ (ইংরেজি: Negative atheism) যাকে দুর্বল নাস্তিক্যবাদ (ইংরেজি: weak atheism) বা কোমল নাস্তিক্যবাদ (ইংরেজি: soft atheism) বলে; তা হলো এমন প্রকার নাস্তিক্যবাদ যেখানে ব্যক্তি কোন দৈবশক্তির অস্তিত্বে বিশ্বাস করেন না কিন্তু স্পষ্ট ভাষায় কোন ধরনের দৈবশক্তি নেই- একথাটি যেকোনো জায়গায় জাহির করেন না। ইতিবাচক নাস্তিক্যবাদ (Positive atheism), সবল নাস্তিক্যবাদ (strong atheism), দৃঢ় নাস্তিক্যবাদ(hard atheism) হলো নাস্তিক্যবাদের এমন একটি রূপ, সেখানে ব্যক্তি স্পষ্ট ভাষায় বলে দেন যে মহাবিশ্বে কোন ঈশ্বর বা দৈব শক্তি নেই। এন্থনি ফ্লিউ ১৯৭৬ সালে নেতিবাচক নাস্তিক্যবাদ এবং ইতিবাচক নাস্তিক্যবাদ ধারণাটি সর্বপ্রথম ব্যবহার করেন, যা পরবর্তীতে ১৯৯০ সালে জর্জ এইচ স্মিথ এবং মাইকেল মার্টিনের লেখায় ব্যবহৃত হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy