1 Answers

তাবেয়ীদের সন্মান ও মর্যাদা সম্পর্কে বিভিন্ন হাদিস পাওয়া পাওয়া যায় । ১। ইমাম বুখারী (৩৬৫১) ও ইমাম মুসলিম (২৫৩৩) হতে বর্ণিত, ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সর্বোত্তম মানুষ হচ্ছে- আমার প্রজন্ম। এরপর যারা আসবে তাঁরা । এরপর যারা আসবে তাঁরা । অতঃপর এমন কওম আসবে যাদের সাক্ষ্য হলফের পিছনে, হলফ সাক্ষ্যের পিছনে ছুটাছুটি করবে।” ২। সহিহ বুখারির ৩৩৯৯ নং হাদিসে বর্নিত রয়েছেঃ عن أبي سعيد رضي اللّٰه عنه،عن النبيّ صلى اللّٰه عليه وسلم،قال:يأتي على الناس زمان يغزون،فيقال لهم:فيكم من صحب الرسول صلى اللّٰه عليه وسلم،فيقولون نعم،فيفتح عليهم،ثم يغزون،فيقال لهم هل فيكم من صحب من صحب الرسول صلى اللّٰه عليه وسلم؟فيقولون نعم،فيفتح لهم হযরত আবু সাইদ থেকে বর্ণিত,রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম বললেন, লোকদের নিকট এমন যুগ আসবে যে,তারা যুদ্ধ করবে,তখন তাদের বলা হবে,তোমাদের মধ্যে এমন ব্যক্তিও কি আছেন,যিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লামের সাঙ্গ পেয়েছেন?তখন তারা বলবেন হ্যাঁ।তখন (সাহাবাদের বরকতের দরুন)তাদেরকে বিজয় দেয়া হবে।তারপর তারা জিহাদ করবেন,তখন তাদের বলা হবে তোমাদের মধ্যে এমন ব্যক্তি কি আছেন,যিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লামের সাহাবাদের সহচর্য পেয়েছেন?তখন তারা বলবেন হ্যাঁ।তখন তাদেরকে বিজয় দিয়ে দেয়া হবে।

7518 views