1 Answers
অত্যাচারী শাসকের মুখ বন্ধ করার অনেক উপায় আছে। যথা : ১। আল্লাহ সমীপে কায়মনোবাক্যে দু আ প্রার্থনা করা। ২। নিজের ঈমান আমল ঠিক করা এবং অন্যের ঈমান আমল ঠিক করার জন্য যথাসাধ্য চেষ্টা সাধনা করা। কারণ প্রজাদের অনাচারের শাস্তিস্বরূপ কখনো আল্লাহ অত্যাচারী শাসক চাপিয়ে দেন। ৩। একটি দুরন্ত সহসী কাফেলা তৈরি করা যারা জেল জুলুমের তোয়াক্কা না করে জালেম শাহীর মুখের উপর কথা বলতে সামান্য কুণ্ঠাবোধ করবে না। ৪। প্রজা সাধারণকে জালিম শাহীর বিরুদ্ধে ক্রোধান্বিত করে তোলা। যাতে জনগণের মহা বিস্ফোরণে জালিম শাহী পালাবার পথ খুঁজে না পায়। এ কাজগুলো নিষ্ঠার সাথে করা গেলে অত্যাচারী শাসকের মুখ কেন সব কিছুই বন্ধ হয়ে যাবে।
8410 views
Answered