1 Answers
লুকিয়ে বা প্রকাশ্যে অন্যের ইজ্জত দেখা কবিরা গোনাহ্। কেননা, অপরের লজ্জাস্থানের দিকে তাকানো নিষেধ। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন নারী যেন অপর নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। একইভাবে কোন পুরুষ যেন অপর পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকায়। সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বরঃ ৬৬১ সূনান আত তিরমিজী [তাহকীককৃত], অধ্যায়ঃ ৪১/ শিষ্টাচার, হাদিস নম্বরঃ ২৭৯৩)। আল্লাহ তায়ালা বলেন, (হে নবী!) আপনি ইমানদার পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং যৌনাঙ্গের হেফাজত করে। (সূরা নূর : ৩০)। অন্য এক আয়াতে বলা হয়, (হে নবী!) মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের লজ্জাস্থানের হিফাজত করে। (সূরা নূর : ৩১)। কেউ আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy