1 Answers

গ্রামের উৎসাহী যুবকদের নিয়ে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠিত হয়। এটি একটি বেসামরিক সংস্থা। গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে এ বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। গ্রাম প্রতিরক্ষা বাহিনী গ্রাম পাহারা দেয়, গ্রামবাসীকে চুরি, ডাকাতি ও রাহাজানি থেকে রক্ষা করে। এ ছাড়া এ বাহিনী জনহিতকর কাজও করে থাকে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাঘাট নির্মাণ, পুল মেরামত, পুকুর ও খাল খনন ও সংস্কার করে থাকে। এরা রাস্তার পাশে গাছ লাগায়, দুর্যোগকালে ও গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের কাজ করে।

9817 views