1 Answers

ডেটা বা তথ্য আদান প্রদানের যে নিয়ম কানুন আছে যা আসলে সফটওয়্যার আকারে থাকে, তাকে বলা হয় প্রােটোকল। নির্ভূল ও দক্ষতার সাথে ডেটা ট্রান্সমিশন করার জন্য কমিউনিকেশন সফটওয়্যার বা প্রােটোকল নিচের কাজ গুলাে করে থাকে। ডেটা সিকোয়েন্সিংঃ বড় তথ্যকে ছােটো ছােটো সুনির্দিষ্ট আকারে ভেঙ্গে প্রেরণ করে যাতে ভুল না হয় এবং হলে সংশােধন করা যায়। ডেটা রাউটিংঃ তথ্য প্রেরণের পূর্বে প্রেরক এবং প্রাপকের মধ্যে সবচেয়ে ভালাে পথ খুঁজে বের করা। ফ্লো কন্ট্রোলঃ তথ্য প্রেরক এবং প্রাপকের মধ্যে গতির তারতম্য থাকতে পারে। ফ্লো কন্ট্রোল প্রেরক ও গ্রাহকের মধ্যে তথ্য আদান প্রদান প্রক্রিয়া এমন ভাবে নিয়ন্ত্রণ করে যাতে গতির কম বেশী হওয়ার জন্য কোনাে সমস্যা সৃষ্টি না হয়। ইরর কন্ট্রোলঃ কমিউনিকেশনের প্রােটোকলের অন্যতম কাজ তথ্য আদান প্রদানে প্রক্রিয়ার ভুল শনাক্ত করা এবং তা সংশােধন করা। ইরর কন্ট্রোল নিশ্চিত করে যে, ডেটা ট্রান্সমিশন নির্ভুলভাবে হয়েছে। কম্পিউটার হলো ডেটা প্রসেসিং ডিভাইস। কম্পিউটার দিয়ে প্রসেস করা ডেটা ট্রান্সক্রিপট সিস্টেম এর মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌছে যায়। ডেটা ট্রান্সক্রিপট সিস্টেম এর উপাদান হলাে- মডেম, ট্রান্সমিটার, সুইচ, রিসিভার ইত্যাদি।

5235 views