2 Answers

ভি-স্যাট হলো খুব ছোট আকারের সংযোগ যন্ত্র যা দ্বিমুখী ভূ-উপগ্রহ কেন্দ্র হিসেবে কাজ করে। এর থালা আকৃতির অ্যান্টিনার ব্যাস ৩ মিটারের কম হয় যেখানে অন্যান্য ধরনের উপগ্রহ কেন্দ্রের ব্যাস প্রায় ১০ মিটারের মতো হয়। ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য VSAT ব্যবহার করা হয়। ভি-স্যাট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিক্রয় কেন্দ্রে ক্রেডিট কার্ড সংক্রান্ত আদান প্রদানের জন্য। ১৯৮৫ সালে শ্লুমবার্গার (Schlumberger) তৈল গবেষণা কেন্দ্র এবং হিউস অ্যারোস্পেস (Hughes Aerospace) একসাথে পৃথিবীর প্রথম ভি-স্যাট তৈরি করেন। বর্তমানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবায় ভি-স্যাট ব্যবহৃত হচ্ছে।

6863 views

বহির্বিশ্বের সাথে ডাটা আদান-প্রদানের মাধ্যম।

6863 views