1 Answers

ফ্যাক্স ও টেলেক্স যোগাযোগের দুটি অত্যাধুনিক মাধ্যম। টেলিফোনে যেমন নম্বর আছে, টেলেক্স এবং ফ্যাক্সে তেমন নম্বর আছে। টেলেক্স এক ধরনের টেলিপ্রিন্টার। এতে একটি টাইপরাইটার থাকে। যে তথ্য, সংবাদ বা চিঠি পাঠাতে হবে তা এ টাইপ রাইটারে টাইপ করতে হয়। যে নম্বরে পাঠানো হয়, সেই নম্বরে টেলেক্স তখন তা টাইপ হয়ে বেরিয়ে আসে। ফ্যাক্স মেশিন একটি টেলিফোনের সাথে যুক্ত থাকে। যে তথ্য প্রেরণ করতে হবে তা একটি কাগজে টাইপ করে বা লিখে রাখতে হয়। যে নাম্বারে ফ্যাক্স প্রেরণ করতে হবে সেই নম্বর ডায়াল করে কাগজটি মেশিনে ঢুকিয়ে দেয়া হয়। অপর প্রান্তে তার অনুরূপ কপি বেরিয়ে আসে। ফটোকপি মেশিনে যেমন যে কোনো লেখা বা ছবি কপি করা যায়, ফ্যাক্সের মাধ্যমেও ছবি, ডিজাইন নকশা, ম্যাপ ইত্যাদি পাঠানো যায়।

3515 views Answered

Related Questions

Next steps