1 Answers
ভোল্টেজ হলো এক প্রকার বৈদ্যুতিক চাপ।পরিবাহীর অভ্যন্তরে থাকা ইলেক্ট্রোন সমূহকে স্থানচ্যুত করতে যে ফোর্স বা চাপের প্রয়োজন হয়,তাকেই ভোল্টেজ বলে। অন্যভাবে বলা যায় যে, অসীম বা শূণ্য বিভবের স্থান থেকে একটি একক ধণাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তা হল ঐ স্থানের বিভব বা ভোল্টেজ। ভোল্টেজকে প্রধানত V দ্বারা প্রকাশ করা হয়। এর একক হলো ভোল্ট(Volt) যদি অসীম বা শূন্য বিভবের স্থান থেকে Q ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে W পরিমাণ কাজ করতে হয়,তাহলে- V=W/Q অসীম বা শূণ্য বিভবের স্থান থেকে যদি 1C(কুলম্ব) ধণাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে 1J(জুল) কাজ করতে হয় তাহলে ঐ বিন্দুর বিভবকে 1V(ভোল্ট) বলে। সাধারণত তড়িৎ বিষয়ক বিভিন্ন কাজে বিভব পার্থক্য ব্যবহার করা হয়। কারণ একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে তড়িৎ প্রবাহ করতে হলে অবশ্যই বিভব পার্থক্য সৃষ্টি করতে হবে। তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। কোন বস্তুর ধণাত্মক আধান বৃদ্ধি পাওয়া মানে বস্তুর বিভব বৃদ্ধি পাওয়া। আবার উল্লেখ্য যে, তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয় কিন্তু পরিবাহীর ইলেক্ট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy