1 Answers
ডিজিটাল ক্লাসরুম হলাে এমন এক ধরনের প্রযুক্তি নির্ভর শ্রেণিকক্ষ যেখানে শিক্ষাদানের বিষয়টি পুরােপুরি আইসিটি ফিচারসমূহ ব্যবহার করে পরিচালিত হয়ে থাকে। এর অনেকগুলাে ভিন্ন ভিন্ন রূপ রয়েছে যেমন ফ্লিপড ক্লাসরুম, ব্লেন্ডেড লার্নিং এবং স্মার্ট ক্লাসরুম। তবে এই টার্মগুলাের প্রতিটির পৃথক কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ফ্লিপড ক্লাসরুম হলাে এমন একটি লার্নিং সিস্টেম যেখানে শিক্ষার্থীরা অনলাইনে ইনস্ট্রাকশন গ্রহণ করে এবং তাদের অর্জিত জ্ঞান সরাসরি শ্রেণিকক্ষে, এসে প্রয়ােগ করে। আবার ব্লেন্ডিং লার্নিং এর ক্ষেত্রে ফেস-টু-ফেস লার্নিং এর পাশাপাশি অনলাইন ইন্সট্রাকশনের সমন্বয় ঘটানাে হয়। এই অনলাইন ইন্সট্রাকশন বিভিন্ন সােশ্যাল মিডিয়া, অনলাইন প্লাটফরম এবং টুলস এর মাধ্যমে প্রদান করা হয়ে থাকে।
10514 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy