1 Answers
আমরা সবাই জানি, নেটওয়ার্ক ইন্টারনেট মডেলের পাঁচটি লেয়ার আছে: ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার ট্রান্সপাের্ট দেয়ার ও অ্যাপ্লিকেশন লেয়ার। ওএসআই মডেলের সাতটি লেয়ার আছে এবং আমরা সেদিকে যাচ্ছি না। এই টিটোরিয়ালে আজকে অ্যাপ্লিকেশন লেয়ারের কিছু বেসিক জিনিস নিয়ে আলােচনা করা হবে। নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলতে বুঝায় এমন কিছু প্রোগ্রাম ডেভেলপ করা যেগুলাে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করবে এবং যা বিভিন্ন এন্ড সিস্টেম (end system- নেটওয়ার্কের প্রান্তিক সিস্টেম বা প্রান্তিক ইউজারের সিস্টেম)-এ রান করবে এবং নিজেদের বা অন্যান্য সিস্টেমের সাথে কমিউনিকেট করতে পারবে। এর একটি উদাহরণ হলাে সাধারণ ওয়েব অ্যাপ্লিকেশন যেখানে দুটি ভিন্ন প্রােগ্রাম একে অপরের সাথে কমিউনিকেট করে। প্রথমটি হলাে ব্রাউজার প্রােগ্রাম, যা ইউজার হোস্ট (ডেস্কটপ, ল্যাপটপ, পিডিএ, মােবাইল ইত্যাদি)-এ রান করে এবং দ্বিতীয়টি হলে ওয়েব সার্ভার প্রােগ্রাম যা সার্ভার কম্পিউটারে রান করে। নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের আরেকটি উদাহরণ হলাে P2P ফাইল শেয়ারিং বা পিয়ার-টু-পিয়ার ফাইল শেয়ারিং। এখানে প্রত্যেক হোস্টে একটি প্রােগ্রাম রান করে, যার মাধ্যমে বহু পিসির মধ্যে ফাইল শেয়ারিং হয় যেমন- কাজা, আইমেশ ইত্যাদি। বিভিন্ন হােস্টে রান করা এই প্রোগ্রামগুলাে একই রকম বা ভিন্ন রকম হতে পারে। জেনে রাখ ভালাে, নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে এমন কোনাে সফটওয়্যার তৈরি করতে হয় না, যা কিনা নেটওয়ার্কের কোর ডিভাইস অর্থাৎ রাউটার বা ইথারনেট সুইচ ইত্যাদিতে রান করবে। কারণ এই ডিভাইসগুলাে অ্যাপ্লিকেশন লেয়ারে রান করে না, নেটওয়ার্ক বা তার নিচের লেয়ারগুলাে তা রান করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy