1 Answers

অননুমােদিত ব্যবহারকারীরা যাতে কোনোভাবেই সিস্টেম ও এর ডেটাতে প্রবেশ করতে না পারে সেজন্য করপােরেট সিস্টেমের ক্ষেত্রে যথাযথ স্থানে অথেনটিকেশন মেথড নিশ্চিত করা খুবই প্রয়ােজন। কারণ অধিকাংশ সাধারণ পাসওয়ার্ড সিস্টেমগুলাে খুবই দুর্বল এবং তা সিস্টেমকে ঝুঁকির মুখে ফেলে দেয়। এজন্য নিরাপত্তা বিশেষজ্ঞরা অ্যাকসেস কন্ট্রোলের জন্য নতুন নতুন পদ্ধতি তৈরি করে চলেছেন। সিস্টেম ও ডেটার সুরক্ষায় বায়েমেট্রিক অথেনটিকেশন (Biornetric Authentication) ক্রমেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এসব প্রযুক্তির মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন, ফেসিয়াল রিকগনিশন, রেটিনা স্ক্যানিং, ভয়েস ভেরিফিকেশন, কি স্ট্রোক অ্যানালাইসিস, হ্যান্ড জিওমেট্রি, সিগনেচার ডায়নামিক্স, জেনেটিক প্যাটার্ন অ্যানালাইসিস প্রভৃতির মতাে প্রযুক্তি।

5601 views Answered

Next steps