1 Answers
সিকিউরিটি মনিটর হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কোনো নেটওয়ার্কের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। এ ব্যবস্থায় কিছু সংখ্যক ব্যবহারকারীকে ডেটাবেজ ও অন্যান্য সফটওয়্যার প্রয়োজন অনুযায়ী ব্যবহারের অনুমোদন সাপেক্ষে তাদের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে প্রবেশের অনুমতি দেয়া হয়। এর ব্যতয় ঘটলেই সিকিউরিটি অ্যালার্ম কার্যকর হয়। এর মাধ্যমে হার্ডওয়্যার ও সফটওয়্যারের ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়। এক্ষেত্রে নিয়মিত নেটওয়ার্ক ব্যবস্থাপনা পর্যবেক্ষণকালীন সময়ে অপ্রত্যাশিত কিছু পেলেই সিকিউরিটি অ্যালার্ম চালু হয়ে যায়।
5037 views
Answered