1 Answers

অটো রিফ্রাকটোমিটার কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র যা দ্বারা চোখের জন্য কি পাওয়ারের লেন্স লাগবে তা মাপার জন্য পরীক্ষা করে সহজে দ্রুত সঠিক লেন্স নির্ধারণ করা হয়। রোগি সিটে বসে একচোখ দিয়ে অটো রিফ্রাকটোমিটার মেশিনের ছবিতে তাকায়। ছবিটি ফোকাসে ইন এবং আউট হয় যখন ইমেজটি রেটিনার উপর আসে তখন রিডিং নেয়। কয়েকটি রিডিং নিয়ে গড় করে বিশেষ প্রিন্টারে প্রিন্ট করে সঠিক প্রেসক্রিপশন দেয়। এতে করে রোগির নিজে থেকে কিছু বলতে হয় না। তাই শিশু, বৃদ্ধ, অক্ষর জ্ঞানহাীন, বোবাদের জন্য এটি বেশি উপকারি। অটোরিফ্রাকটোমিটার দ্বিধা চোখের দ্রুতির জন্য সঠিক চশমা বা কন্ট্রাক্ট লেন্স নির্ধারণ করা ছাড়াও চোখের অভ্যন্তরে অন্য কোন সমস্যা আছে কিনা তাও নির্ধারণ করা হয়।

6779 views Answered

Next steps