1 Answers

কোনাে কম্পিউটারকে কোনাে নেটওয়ার্ক মিডিয়ার সাথে সংযােগ দেয়ার জন্য একটি বিশেষ ইন্টারফেসের দরকার পড়ে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড এই ইন্টারফেসের কাজ করে। এটি নেটওয়ার্ক এডাপ্টার এবং LAN কার্ড নামেও পরিচিত। এই নেটওয়ার্ক এডাপ্টার যেকোনাে মিডিয়ার জন্য কম্পিউরকে কানেক্ট করার সুযােগ করে দিতে পারে। বিভিন্ন মিডিয়ার জন্য বিভিন্ন নেটওয়ার্ক এডাপ্টার রয়েছে এবং উপযুক্ত কানেক্টর দিয়ে সেসব কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করা যেতে পারে। কেবল সার্ভার কিংবা ওয়ার্ক স্টেশনেই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে তা নয়, প্রিন্টার কিংবা অন্য ডিভাইসেও নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকতে পারে। একটি ডিভাইস আরেকটির সাথে যােগাযােগ করার প্রথম ধাপটিই শুরু হয় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থেকে। এটি উৎস এবং গন্তব্য উভয় কম্পিউটারেই বিশেষ ভূমিকা পালন করে থাকে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ওএসআই রেফারেন্স মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। NIC মূলত মডেমের কাজ করে থাকে। এজন্য NIC কার্ডকে ইন্টারনাল মডেমও বলা হয়।

7630 views Answered

Next steps