1 Answers
GSM হচ্ছে FDMA (Frequency Division Multiple Access ) এবং TDMA (Time Division Multiple Access) এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাকসেস পদ্ধতি। বাংলাদেশে টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল মােবাইল অপারেটর GSM প্রযুক্তি ব্যবহার করছে। ১৯৯১ সালে GSM কনসাের্টিয়ামের মাধ্যমে GSM প্রযুক্তি মােবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহার শুরু হয়। GSM প্রযুক্তি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মােবাইল নেটওয়ার্ক যা ২১৮টি দেশে ব্যবহৃত হয়। কাজেই এ প্রযুক্তিতে আন্তর্জাতিক রােমিং সুবিধা বেশি পাওয়া যায়। SIM সহজলভ্যতার কারণে ব্যবহারকারীগণ ইচ্ছামতাে GSM নেটওয়ার্ক এবং হ্যান্ডসেট বা মােবাইল সেট পরিবর্তন করতে পারে। এ প্রযুক্তি মােবাইল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উচ্চগতির প্রযুক্তি GPRS (General Packet Radio Service) ও EDGE ( Enhanced Data Rate for GSM Evolution) সুবিধা প্রদান করে। এর সেল কাভারেজ এরিয়া এখন পর্যন্ত কমবেশি ৩৫ কিলােমিটারের মধ্যেই সীমাবদ্ধ। এতে বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে বেশি যা গড়ে প্রায় ২ ওয়াট; যেখানে CDMA টেকনােলজির ক্ষেত্রে গড়ে মাত্র ২০০ মাইক্রোওয়াট। এর ডেটা ট্রান্সফার রেট তুলনামূলক কম যা ৫৬ kbps। GSM এ পালস টেকনােলজি ব্যবহারের কারণে হাসপাতাল, অ্যারােপ্লেন প্রভৃতি স্থানে মােবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy