1 Answers
একাধিক কম্পিউটারকে পরপর সংযুক্ত করে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম তৈরি করা হয়। কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম এমন একটি ব্যবস্থা যেখানে নেটওয়ার্কভুক্ত সকলে কম্পিউটারের সাহায্যে বিভিন্ন কিছু শেয়ার করবে ও একসাথে কাজ করতে পারবে। এর মূল উদ্দেশ্য কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যােগাযােগ। প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে যােগাযােগের মাত্রা ও ধরনেও পরিবর্তন আসে। বর্তমান সময়ে ফেসবুকের সাহায্যে সামাজিক যােগাযােগ, স্কাইপির মাধ্যমে সরাসরি ভিডিও যােগাযােগ উল্লেখযােগ্য। আবার রিসাের্স শেয়ারিং-এর জন্যও কম্পিউটার নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে হার্ডওয়্যার রিসাের্স শেয়ার, সফটওয়্যার রিসাের্স শেয়ার ও ইনফরমেশন রিসাের্স শেয়ার কাজের সূক্ষতা ও গতি অনেক বাড়িয়ে দেয়।
11298 views
Answered