1 Answers
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের একটি বড় ক্ষেত্র হলাে ন্যাচারাল ইন্টারফেসের উন্নয়ন এবং এক্ষেত্রে মানুষের দ্বারা কম্পিউটারসমূহের স্বাভাবিক ব্যবহারের প্রয়ােজন পড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ন্যাচারাল ল্যাংগুয়েজ ও স্পিচ রিকগনিশন এর উন্নয়ন হলাে প্রধান দুটি বিষয় যেগুলাে কৃত্রিম বুদ্ধিমত্তাকে তাড়িত করছে। কম্পিউটার ও রােবটের সাথে প্রচলিত মানব ভাষাসমূহের মাধ্যমে কথা বলার যােগ্যতা এবং সেগুলােতে অনুধাবন করা– যেমনটি আমরা একে অপরের ক্ষেত্রে বলে থাকি বা বুঝে থাকি সেই বিষয়টি হলাে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণার লক্ষ্য। অন্যান্য ন্যাচারাল ইন্টারফেস গবেষণার অ্যাপ্লিকেশনগুলাের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মাল্টিসেন্সরি ডিভাইসগুলাের উন্নয়ন যা কিনা কম্পিউটারসমূহকে পরিচালনায় বিচিত্র ধরনের শারীরিক নাড়াচড়াকে ব্যবহার করে। এটি ভার্চুয়াল রিয়েলিটির (Virtual reality) সাথে সম্পর্কিত।