1 Answers
ব্যবসায়ের যাবতীয় কার্যাবলি একীভূতভাবে করার প্রক্রিয়াই হলাে এন্টারপ্রাইজ সিস্টেম। বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ প্রক্রিয়ায় উৎপাদন, অর্থসংস্থান, হিসাবরক্ষণ, বিপণন ও মানবসম্পদের ডেটাসমূহকে একীভূতভাবে উপস্থাপন করা হয়। একে এন্টারপ্রাইজ রিসাের্স প্ল্যানিং (Enterprise Resource Planning - ERP) বলা হয়ে থাকে। ইআরপি হলাে বিজনেস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম যা বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য একটি একীভূত এপ্লিকেশন সফটওয়্যার। এতে ব্যবসায় সংক্রান্ত সকল বিষয় যেমন- ম্যানুফেকচারিং, ফাইন্যান্স, ইনভেন্টরি, হিউম্যান রিসাের্স, সেলস এবং অন্যান্য অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকে। বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সব কর্মকাণ্ডের জন্য তৈরি বিভিন্ন এপ্লিকেশন প্রােগ্রামের সমন্বিত প্রােগ্রাম হলাে ইআরপি। ইআরপি এর মাধ্যমে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট সব বিষয়ের রিপাের্ট দেখে সামগ্রিক পরিকল্পনা নিতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy