1 Answers

Enterprise resource planning (ERP) কোন প্রতিষ্ঠানের সমগ্র বাহ্যিক এবং অভ্যরীণ তথ্য ব্যবস্থাপনাকে সমন্বয় করে যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে ঐ প্রতিষ্ঠানের ফিন্যান্স/এ্যাকাউন্টিং, ম্যানুফ্যাকচারারিং, সেলস এবং সার্ভিস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়াবলি। একটি সমন্বিত সফটওয়্যার এপ্লিকেশনের দ্বারা ERP সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এ কার্যক্রমগুলাে সম্পন্ন করে থাকে। এর মূল উদ্দেশ্য থাকে প্রতিষ্ঠানের গণ্ডীর মধ্যে সংঘটিত সমস্ত বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে তথ্যের প্রবাহকে অবাধ রাখতে সহায়তা করা এবং এর বহিরাগত স্ট্যাকহােল্ডারদের সাথে যােগাযােগকে সমন্বয় করা। ERP সিস্টেম বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক কনফিগারেশনে রান করতে পারে। এটি সাধারণত তথ্যের ভাণ্ডার হিসেবে একটি ডেটাবেজকে নিয়ন্ত্রণ করে।

10179 views

Related Questions