1 Answers

ই-স্বাস্থ্য সেবা হচ্ছে ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত স্বাস্থ্য সেবা। বিভিন্ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। এজন্য দেশের সকল সরকারি হাসপাতালে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়েছে। দেশের যেকোনো নাগরিক এভাবে যেকোনো চিকিৎসকের পরামর্শ পেতে পারে। বর্তমানে দেশের অনেক হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। এর মাধ্যমে রোগী উপজেলা থেকে জেলা সদরে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা পাচ্ছে। এছাড়া বর্তমানে বিভিন্ন প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টার থেকে মোবাইল ফোনের মাধ্যমে রোগীরা তথ্য সেবা পাচ্ছে।

4600 views Answered

Next steps