1 Answers
Beta Version বলতে বোঝায় ট্রায়াল মুড । অনেক এপ্লিকেশন আছে যেগুলোর আগে ট্রায়াল ভার্সন ছাড়া হয় । সেটা হোক মোবাইল এপ কিংবা কম্পিউটার এর সফ্টওয়ার ।একটা এপ বা সফটওয়ার বানানোর পর কোন সমস্যা আ্ছে কিনা সেগুলো ব্যবহার কারি দিয়ে টেস্ট করানোর জন্য বেটা ভার্সন ছাড়া হয় । কোন ভুল ত্রুটি ধরা পড়লে ব্যবহারকরীরা জানিয়ে দেয় ডেভেলপার দের, যাতে সেই সমস্যাগুলো তারা ঠিক করতে পারে । বেটা ভার্সনগুলো যেহেতু টেস্টিং মুডে ছাড়া হয়, তাই পেইড এপ বা সফ্টওয়ার গুলোও ফ্রি ই্উজ করা যায় সেই সময় টায় । আসলে আমরা সেগুল ব্যবহার করে App Developer দের সাহায্য ই করে থাকি । যাতে খুজে পাওয়া সমস্যা গুলো তারা ঠিক করতে পারে । Beta version গুলো যেহেতু টেস্ট মুডে থাকে, তাই এর দ্বারা ডিভাইস এর কোন ক্ষতি হলে সেটার দায় ভার এপ নির্মাতারা সাধারনত নেয় না । তবে সে ধরনের ক্ষতি হবার সম্ভাবনা খুব কমই থাকে । আশা করি Beta version কি এবং কেন ব্যবহার করা হয় তার ধারনা দিতে পেরেছি । ধন্যবাদ!