1 Answers
ফিচার হচ্ছে, মানবিক আবেদনসমৃদ্ধ এক বিশেষ ধরনের রচনা। যে ধরনের লেখা পাঠককে কোনো না কোনোভাবে আলোড়িত করতে সময় হয়। ফিচার লিখবেন, আপনার ভাষায় বৈচিত্র্য থাকতে হবে, বিষয়ে বৈচিত্র্য লাগবে, গল্প বলার ধরনে অবশ্যই অভিনবত্ব থাকতে হবে। ফিচার শব্দটি বেশ আগে বিস্তৃত আকারে ব্যবহৃত হতে দেখা যায়। হার্ড নিউজ ছাড়া সংবাদপত্রে প্রকাশিত ছবি, কার্টুন, নকশা, সম্পাদকীয়, উপসম্পাদকীয়, চিঠিপত্র সব কিছুকেই ফিচারের আওতায় আনা হতো। বর্তমানে ফিচারের পরিসর অনেক সঙ্কুচিত হয়ে এসেছে। ফিচার হচ্ছে, সে ধরনের বিবরণী যা তুচ্ছ ঘটনাকেও সুখপাঠ্য করে তোলে। যেকোনো বিষয় নিয়ে যেকোনো সময়ে ফিচার লেখা যেতে পারে।
4539 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy