1 Answers

এর পূর্ণনাম হচ্ছে Single pole double throw. এ সুইচে চারটি টার্মিনাল থাকে। দুটি টার্মিনাল একটি পাত দ্বারা শর্ট করা থাকে। এ দুটি টার্মিনালের যে কোনাে একটি সরবরাহের পজেটিভ তার বা ফেজ তারের সাথে সংযােগ দিতে হয়। সুইচের টোগল যে কোনাে একদিকে থাকলে একটি পথ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। টোগল ঘুরালে আরেকটি পথ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এভাবে দুটি পথের যে কোনাে একটি পথ দিয়ে এ সুইচ বিদ্যুৎ প্রবাহিত করে। এ সুইচের কোনাে অফ অবস্থা নেই।এ সুইচের সাহায্যে দুটি সার্কিটের একটির পর আরেকটিতে বৈদ্যুতিক সংযােগ স্থাপন ও বিচ্ছিন্ন করা হয়। সাধারণত সিঁড়ি কোঠায় এ সুইচ ব্যবহৃত হয়।

7809 views Answered

Next steps