1 Answers

প্লাস্টিকের তৈরি ফিতার সাহায্যে টেপের কার্যাবলি সম্পাদিত হয়ে থাকে। এটির একদিকে ফেরােসােফেরিক অক্সাইডের আবরণ দেয়া থাকে। এটি ইনপুট আউটপুট ও গৌণ মেমােরি হিসেবে ব্যবহৃত হয়। কম্পিউটার আবিষ্কারকাল হতে টেপ ব্যবহৃত হয়ে আসছে। এটি প্রস্থে অর্ধ ইঞি থেকে তিন ইঞ্চি এবং দৈর্ঘ্যে ২৪০০ ফুট বা তারও বেশি। বড় ধরনের কম্পিউটারে এটি টেপ রিল বা টেপ ক্যাসেট হিসেবে থাকে। টেপের দৈর্ঘ্য বরাবর ৭টি বা ৯টি সারি থাকে, যাদেরকে ট্র্যাক বলা হয়। প্রস্থ বরাবর স্তম্ভগুলাে ফ্রেম নামে পরিচিত। প্রতিটি ফ্রেম কোড একটি বর্ণ নির্দেশ করে। আজকাল ৯ ট্র্যাকের টেপ ব্যবহার করা হয়।

3510 views Answered

Next steps