1 Answers

ফ্লপি ডিস্কের প্রথম সেক্টর হলাে বুট সেক্টর। হার্ডডিস্কের বুট সেক্টর হলাে এর পার্টিশনের প্রথম সেক্টর। এতে ডিস্ক অথবা পার্টিশন সম্পর্কিত তথ্য থাকে; যেমন- সেক্টর সংখ্যা। এতে ছােট প্রোগ্রামও থাকে। কম্পিউটার চালু করলে এটি প্রথমে A: ড্রাইভের বুট সেক্টর পড়তে চেষ্টা করে। যদি এটি না পারে অর্থাৎ ড্রাইভে ডিস্ক না থাকে তাহলে এটি C: ড্রাইভের বুট সেক্টর পড়ে। বুট সেক্টর ভাইরাস এ সেক্টরে নিজস্ব কোড প্রতিস্থাপন করে এবং অরজিনালগুলাে ডিস্কের অন্য কোথায় স্থানান্তরিত করে। A: ড্রাইভে যদি নন বুটাবল (Bootable) ডিস্ক থাকে তাহলে কম্পিউটার চালু হয়ে এ ডিস্ক থেকে বুট হতে চেষ্টা করে এবং পর্দায় aenot Bootable” বার্তা প্রদর্শন করে। অতএব নন-বুটাবল ডিস্কে ভাইরাস থাকলে এটি সহজেই কম্পিউটারকে সংক্রমিত করে যদি কম্পিউটার শুরু হওয়ার সময় ড্রাইভে ডিস্ক থাকে।

3830 views