1 Answers
দিগন্ত রূপরেখা বা দিগন্ত পরিলেখ বলতে কোন একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে কোন শহরের দিকে তাকালে দিগন্তের কাছে শহরের উঁচু-নিচু ভবনের (বিশেষত অট্টালিকাসমূহের) ছাদ, চিমনি, সুউচ্চ গম্বুজ, চূড়া, এবং অন্যান্য স্থাপত্য ও প্রাকৃতিক অনুষঙ্গ (যেমন পাহাড়, টিলা, উঁচু গাছপালা) ইত্যাদি মিলে যে ছায়াচিত্রের মত রূপরেখা বা পরিলেখ ফুটে ওঠে, তাকে বোঝায়। কোনও শহরের দিগন্ত রূপরেখা সেটির একটি একান্তই নিজস্ব বৈশিষ্ট্য, অনেকটা আঙুলের ছাপের মত। কেননা শহরের অনেক সুউচ্চ প্রভাবশালী ভবনের রূপরেখাগুলি সবাই চিনতে পারে। নতুন নির্মিতব্য কোনও ভবন শহরের দিগন্ত রূপরেখার উপরে কতটুকু প্রভাব ফেলতে পারে, তার উপরে তাই অনেক শহরে নিয়মকানুন থাকে।
6480 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy