1 Answers
মেইনফ্রেম হচ্ছে এমন একটি বড় কম্পিউটার যার সাথে টারমিনাল যুক্ত করে একসাথে অনেক মানুষ কাজ করতে পারে। বড় আকারের মেইনফ্রেম কম্পিউটারের সঙ্গে সহস্রাধিক ডাম্ব টার্মিনাল (Dumb Terminal) ব্যবহার করা হয়। এ কম্পিউটারে একাধিক প্রক্রিয়াকরণ অংশ থাকে। বড় বড় প্রতিষ্ঠান এ ধরনের কম্পিউটার ব্যবহার করে থাকে। ব্যাংক, বীমা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং বৈজ্ঞানিক কর্মতৎপরতার পরিচালনা নিয়ন্ত্রণ ও বিশ্লেষণ এবং মূল্যায়নের জন্য মেইনফ্রেম কম্পিউটারের প্রয়ােজন হয়ে থাকে। বাংলাদেশে সর্বপ্রথম ১৯৬৫ সালে পরমাণু শক্তি কমিশন মেইনফ্রেম কম্পিউটার স্থাপন করা হয়। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি প্রভৃতি প্রতিষ্ঠানে মেইনফ্রেম স্থাপিত হয়। UNIVAC 1100/01, IBM 4341, NCR N 8370 ইত্যাদি কম্পিউটার এ শ্রেণীর অন্তর্ভুক্ত। মেইনফ্রেম সিস্টেমঃ এন্টারপ্রাইজ সিস্টেম, সুপার সার্ভার, ট্রানজেকশন প্রসেসিং, সুপারকম্পিউটারসমূহ ইত্যাদি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy