1 Answers

সিডি রমের গঠন সিডি রম চাকতিটির ব্যাস ৪.৭২ ইঞ্চি এবং পুরত্ব ১.২ মিলিমিটার। এর কেন্দ্রে ১৫ মিলিমিটার ছিদ্র থাকে। সিডির মধ্যবর্তী ছিদ্রের চারপাশে ৬ মিলিমিটার বেষ্টনীকে ক্লাম্পিং এরিয়া বলা হয়। এতে কোন তথ্য থাকে না। এরপর ৪ মিলিমিটার বেষ্টনীকে VTOC (Volume Table of Contents) বলা হয়। এরপরের ১ মিলিমিটার এলাকাকে Lead In বলা হয়। এর পর থেকে তথ্য ধারণ এলাকা শুরু হয়। এবং ৩৩ মিলিমিটার এলাকা তথ্য ধারণ করে। এর পরের শেষ ১ মিলিমিটার এলাকাকে Lead Out বলা হয়। এটি সিডির শেষ সীমানা নির্দেশ করে। তথ্য সংরক্ষণ বা লিখার জন্য লেজার রশ্মি ঐ মাধ্যমের সারফেস বা আস্তরণের নির্দিষ্ট প্যাটার্ন পুড়িয়ে দেয়। আবার ঐ সংরক্ষিত তথ্যকে পড়ার জন্য সিডি ড্রাইভ অন্য ধরনের লেজার রশ্মি ব্যবহার করে। এই রশ্মি সিডির আস্তরণকে স্ক্যান করে তথ্যকে চিহ্নিত করতে পারে। প্রথম প্রথম যেসব সিডি-রম বেরিয়েছিল তা থেকে শুধু তথ্য পড়া যেত, কিন্তু তাতে কোন তথ্য লেখা যেত না। বর্তমান নতুন ধরনের সিডি-রম বেরিয়েছে যাতে তথ্য বারবার লেখা যায় ও পড়া যায়; এগুলােকে বলা হয় সিডি-আর।

4319 views