1 Answers

বিট-ম্যাপ তৈরি হয় অসংখ্য ডট বা পিক্সেলের সমন্বয়ে। পিক্সেল (Pixel) হচ্ছে ছবি বা প্রতিবিম্ব (Image)-এর ক্ষুদ্রতম অংশ বা উপাদান। ডট বা পিক্সেলের সাহায্যে তৈরি মেট্রিক্সের ভিত্তিতেই বিট-ম্যাপ ফন্ট তৈরি হয়। বিট-ম্যাপ ফন্টের আকার বড় করলে পিক্সেল বা ডটগুলো দেখা যায়। বিটম্যাপডকে গ্রাফিক্স ফন্টও বলা হয়। বিটম্যাপড ফন্টের অক্ষরগুলোর আকার বেশি বড় করা হলে পিক্সেল বা ডটগুলো দেখা যায়। অক্ষরের আকার নির্ধারণ করার একক হচ্ছে পয়েন্ট। ৭২ পয়েন্ট আকারের একটি অক্ষরের উল্লম্ব মাপ হয় এক ইঞ্চি।

9962 views Answered

Next steps