1 Answers
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ তিনটি অংশের সমন্বয়ে গঠিত। এই অংশগুলাে হচ্ছেঃ গাণিতিক যুক্তি অংশ (Arithmatic and Logic Unit) নিয়ন্ত্রণ অংশ (Control Unit) রেজিস্টার স্মৃতি (Register Memory) কন্ট্রোল ইউনিট (Control Unit) যে অংশের মাধ্যমে কম্পিউটারের সকল কার্য নিয়ন্ত্রিত হয় তাকে কন্ট্রোল ইউনিট বলা হয়। এটি কম্পিউটারের মাইক্রোপ্রসেসরের একটি অংশ যা কম্পিউটারের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে। কন্ট্রোল ইউনিটের কাজ • ইনপুট ডিভাইসমূহের মাধ্যমে প্রাপ্ত নির্দেশাবলির ধারাবাহিকতা অর্থাৎ কোন নির্দেশের পর কোন নির্দেশ পালিত হবে তা নিয়ন্ত্রণ করে। • তথ্যসমূহের প্রবাহ কখন কোন দিকে হবে তা নিয়ন্ত্রণ করে। • স্মৃতিকোষের কোন অংশে তথ্যসমূহ সংরক্ষিত হবে (পরবর্তীতে ব্যবহারের জন্য) এসব নিয়ন্ত্রণ করে। • কম্পিউটারের প্রধান প্রধান সাংগঠনিক উপাদানের মধ্যে পারস্পরিক যোগাযোগ নিয়ন্ত্রণ করে। • ALU এর মাধ্যমে গাণিতিক কার্যাবলি সম্পাদন করে থাকি। • ALU এর কাজের ফলাফলকে প্রধান মেমোরিতে পাঠায়। • প্রধান মেমোরিতে রাখা ফলাফল আউটপুট ইউনিটে পাঠায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy