1 Answers
বাটন সুইচ বলতে পুশ বাটন সুইচকে বােঝানো হয়। এই সুইচেরও দুটি অংশ থাকে- (১) একটি উপরের অংশ বা ঢাকনা, যার মাঝখানে একটি বড় ছিদ্র থাকে এবং ছিদ্রের মধ্য দিয়ে একটি বােতামের (Button) অংশ বিশেষ বের হয়ে থাকে। (২) অপরটি নিচের অংশ বা Base, যাতে দুটি টার্মিনাল থাকে। একটি টার্মিনালের সাথে একটি তামার পাত থাকে, যা বেসের সাথে সেটে থাকে। অন্য টার্মিনালের সাথে আরেকটি পাত থাকে, যা স্প্রিং-এর কাজও করে। স্বাভাবিক অবস্থায় পাত দুটির মাঝখানে ফাঁক থাকে। ঢাকনার উপর যে বােতাম থাকে, তাতে চাপ দিলে উপরের পাতটির অগ্রভাগ নেমে গিয়ে নিচের পাতের সাথে যুক্ত হয়। ফলে কারেন্ট এক টার্মিনাল হতে পাতের ভিতর দিয়ে অন্য টার্মিনালে যায়। পুশ-বাটন সুইচ দুই প্রকার হয়ে থাকে। এক প্রকার সুইচের বােতামে চাপ দিলে সার্কিটে সংযােগ হয় এবং বােতাম ছেড়ে দিলে সার্কিট বিচ্ছিন্ন হয়। অন্য প্রকার সুইচের বােতামে চাপ দিলে সার্কিটে সংযােগ হয় কিন্তু ছেড়ে দিলে সার্কিট বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন করার জন্য বােতামে দ্বিতীয়বার চাপ দিতে হয়। কভারের নিচে এবং বােতামের মাঝে একটি গােলাকার স্প্রিং থাকে, যা বােতামকে উপরের দিকে ঠেলে উঠায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy