1 Answers

ক্রিয়ার উৎপত্তি ধাতু থেকে। একই ধাতু থেকে ক্রিয়ার উৎপত্তি হয়েও তার ভিন্ন ভিন্ন রূপ প্রকাশ পেতে পারে। বাক্যে একই ধাতু থেকে তৈরি ক্রিয়াপদ দিয়ে নানা ধরনের ভাবের প্রকাশ ঘটানো হয়। ক্রিয়ার ভাবের সংজ্ঞা : যা দ্বারা ক্রিয়াপদের বর্ণিত কার্য ঘটার ধরন, প্রকার বা রীতিবোধ প্রকাশ পায়, তাকে ক্রিয়ার প্রকার বা ভাব বা ধরন বলে। অথবা, যা দ্বারা কোনো কাজ সংঘটিত হওয়ার ভাব অর্থাৎ রীতি প্রকাশ পায় তাকে ক্রিয়ার ভাব বা প্রকার বলে।

4191 views Answered

Next steps