1 Answers

সূক্ষ্ম পরিমাপের জন্য যখন কোন আয়তক্ষেত্রের পরস্পর বিপরীত কোণদ্বয়ের সংযােজক সরল রেখার সাহায্যে স্কেল অংকন করা হয়, তখন তাকে কর্ণীয় স্কেল বলে। আয়তক্ষেত্রের বিপরীত কোনদ্বয়ের সংযােজক রেখা কর্ণ বা Diagonal থেকে এই স্কেলের নামকরণ করা হয়েছে। সরল স্কেলের মাধ্যমে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ে রৈখিক দূরত্ব পরিমাপ করা যায়। তবে ব্যবহারিক পর্যায়ে, বিশেষ করে ভূমি জরিপের ক্ষেত্রে অনেক সময় সূক্ষ্ম পরিমাপের প্রয়ােজন হয় যা সাধারণ সরল স্কেলের মাধ্যমে করা যায় না। এ ধরনের সূক্ষ্ম দূরত্ব পরিমাপের জন্য কর্ণীয় স্কেল ব্যবহার করা হয়। অর্থাৎ প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের পর এই স্কেলের মাধ্যমে তৃতীয় পর্যায়ের ক্ষুদ্রতর দূরত্ব পরিমাপ করা যায়। জরিপবিদ গান্টার (Gunter) এই স্কেলকে ভূমি জরিপের কাজে ব্যাপকভাবে ব্যবহার করায় এটি গান্টার্স স্কেল (Gunter’s Scale) নামেও পরিচিত।

7191 views Answered

Next steps