1 Answers
উপস্থাপনায় ব্যবহৃত সবচেয়ে আধুনিক যন্ত্র হচ্ছে মাল্টিমিডিয়া এলসিডি প্রজেক্টর, যার বিশাল ক্রিনে যে কোনাে বিষয়কে ভিডিও অডিও বা স্লাইড আকারে তুলে ধরা যায়। এটি শ্রোতার ভিজুয়াল এটেনশনকে ব্যাপকভাবে প্রভাবিত করে এবং যে কোনাে উপস্থাপনায় উপস্থাপকের দায়িত্ব সহজ করে। এই ধরনের প্রজেক্টর ছাড়া আধুনিক কোনাে পণ্য, ব্যবসার প্রমােশনাল উপস্থাপনা কিংবা বৈজ্ঞানিক সেমিনার কোন কিছুই কল্পনাই করা যায় না। এলসিডি প্রজেক্টরে স্লাইড এবং ভিডিও, গ্রাফিক্স, এনিমেশন প্রভৃতি প্রদর্শনের সুযােগ থাকায় উপস্থাপক এক্ষেত্রে অনেকটাই যন্ত্রনির্ভর হয়ে নিজেকে কেবল পরিচালকের ভূমিকায় আসীন রেখে যে কোনাে উপস্থাপনাকে প্রাণবন্ত করে তুলতে পারে। এমনকি ইদানিং শ্রেণিকক্ষগুলােতে পাঠ উপস্থাপনায়ও এই আধুনিক যন্ত্রের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়ে থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy