1 Answers
কী-বোর্ড হচ্ছে কম্পিউটারের একটি অন্যতম প্রধান ইনপুট ডিভাইস। প্রসেসিংয়ের জন্য প্রায় সমস্ত ডাটাই কী-বোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। আর নির্দেশ দেওয়ার অধিকাংশ কাজই কী-বোর্ডের সাহায্যে করা হয়। আবার প্রোগ্রাম লেখার সব কাজও কী-বোর্ডের সাহায্যে করা হয়ে থাকে। কী-বোর্ডের প্রকারভেদ : ডেটা ইনপুট গ্রহণের প্রক্রিয়া অনুযায়ী কী-বোর্ডকে দুভাগে ভাগ করা যায়। যথা– ১. সিরিয়াল কী-বোর্ড ও ২. প্যারালাল কী-বোর্ড। প্রস্ততকারক কোম্পানির ভিত্তিতে কী-বোর্ডকে দুভাগে ভাগ করা হয়। যথা– ১. অ্যাপেল কী-বোর্ড ও ২. আইবিএম কী-বোর্ড। আবার, আইবিএম কোম্পানির প্রস্তুত কী-বোর্ডকে তিনভাগে ভাগ করা যায়। যথা– ১. ৮৩ বোতাম বিশিষ্ট কী-বোর্ড, ২. ৮৪ বোতাম বিশিষ্ট কী-বোর্ড, ৩. বর্ধিত কী-বোর্ড। তবে এখন ১০৪টি কী যুক্ত কীবোর্ড বেশি ব্যবহৃত হচ্ছে।