1 Answers
সঞ্চয় ও বিনিয়োগ ধারণা দুটি অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ধারণা। উভয় ধারণার মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। নিচে পার্থক্যগুলো আলোচনা করা হলো: ১. মানুষের বর্তমান আয়ের যে অংশ ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখা হয় তাকে সঞ্চয় বলে। পক্ষান্তরে, সঞ্চয়ের যে অংশ উৎপাদনের লক্ষ্যে নিয়োজিত হয় তাকে বিনিয়োগ বলে। অন্যভাবে বলা যায়, সঞ্চয়ের যে অংশ দ্বারা অতিরিক্ত মূলধনি দ্রব্যের সংযুক্তি ঘটে তাকে বিনিয়োগ বলে। ২. সঞ্চয়ের আওতা অধিক প্রসারিত। পক্ষান্তরে, বিনিয়োগের আওতা ছোট। ৩. সঞ্চয় মূলত প্রাথমিক অবস্থা নির্দেশ করে। পক্ষান্তরে, বিনিয়োগ সঞ্চয়ের পরবর্তী অবস্থা নির্দেশ করে। ৪. উন্নত দেশগুলোতে সঞ্চয় অধিক বলে বিনিয়োগও অধিক হয়৷ অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে সঞ্চয় কম বলে বিনিয়োগও কম হয়। ৫. সঞ্চয়ের সূত্র হলো : S = Y - C; যেখানে, S = সঞ্চয়; Y = আয়, C = ভোগব্যয়। বিনিয়োগের সূত্র হলো : I = Y - C; যেখানে I = বিনিয়োগ। Y = C হলে, S = I হবে। এ থেকে বলা যায়, বিনিয়োগ কখনো সঞ্চয়ের অধিক হবে না; তবে সমান বা কম হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy