1 Answers
যখন একজন বীমাকারী তার বীমাকৃত বিষয়বস্তু অন্য বীমাকারীর নিকট বীমা করে তখন তাকে পূনবীমা বলা হয়। এক্ষেত্রে প্রথম বীমাকারী বীমা গ্রহীতা এবং ২য় বীমাকারী পূনবীমাকারী বলে গণ্য করা হয়। যেমন ধরুন সাধারণত; যখন একজন বীমাকারী কোন বিষয়বস্তুর বীমা গ্রহণ করার পর যদি মনে করে তাঁর পক্ষে সব ঝুঁকি এককভাবে বহন করা সম্ভব নয়; সেক্ষেত্রে, নিজে বীমা গ্রহীতা হয়ে তাঁর বীমাকৃত বিষয়বস্তু ঝুঁকি কমানোর জন্য অন্য একটি বীমা কোম্পানীর নিকট বীমা করে। উদাহরণস্বরূপ মনে করুন ক একটি বীমাকারী তার বীমাকৃত বিষয়বস্তু তার একার পক্ষে ঝুঁকি বহন করা সম্ভব নয় বলে মনে করে খ নামক অন্য একটি বীমা প্রতিষ্ঠানের নিকট বীমা করল। এটাকে পূন:বীমা বলা হয়। “ক” কোম্পানী এখানে বীম গ্রহীতা এবং “খ” কোম্পানী এখানে পূনবীমাকারী। এখানে উল্লেখ করা প্রয়ােজন যে, মূল বীমা গ্রহীতার সাথে পূনবীমাকারীর কোন সম্পর্ক নেই। মূল বীমা গ্রহীতা ও আদি বীমাকারীর মধ্যে যে চুক্তি হবে সে চুক্তির শর্তাবলী দ্বারা পূনবীমা নিয়ন্ত্রিত হবে। কোন কারণে প্রথম চুক্তি বাতিল হলে পূনবীমা চুক্তিও বাতিল বলে গণ্য হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy