1 Answers

এটি একটি বিশেষ ঘােষণা পত্র। এর মাধ্যমে রপ্তানিকারক রপ্তানিকৃত পণ্য কোন দেশের তৈরি তা ঘােষণা করে। প্রভব লেখ স্থানীয় বণিক সভা কর্তৃক সত্যায়িত হতে হয়। এর থেকে প্রমাণ হয় যে, পণ্যটি আমদানিকারকের দেশে নিষিদ্ধ নয়। অনেক সময় বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা শুল্ক ধার্য করা হয়। প্রভব লেখ থেকে উৎপত্তির দেশ সম্পর্কে নিশ্চিত হয়ে শুল্ক কর্তৃপক্ষ পণ্যের উপর সহজেই শুল্ক ধার্য করতে পারে।

8699 views Answered

Next steps