1 Answers
বায়োগ্যাস তৈরির প্রধান কাঁচামাল হলো প্রাণীর মলমূত্র ও পানি। সাধারণভাবে গোবর, পাতা, খড়কুটো, উদ্ভিজ্জাত আবর্জনা এবং পানি বায়োগ্যাস তৈরি করতে ব্যবহার করা হয়। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন গ্যাস। এছাড়াও বায়োগ্যাসে কার্বন ডাই অক্সাইড, সালফার ও অন্যান্য গ্যাস মিশ্রিত থাকে। বায়োগ্যাসের ব্যবহার বায়োগ্যাসের ব্যবহার নিচে দেয়া হলো: ১. রান্নার কাজে বায়োগ্যাস ব্যবহার করা হয়। ২. বাতি জ্বালাতে বায়োগ্যাস ব্যবহার করা হয়। ৩. এ গ্যাস ব্যবহার করে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। ৪. এ গ্যাস ব্যবহার করে পাম্পের সাহায্যে জমিতে সেচ দেয়া যায়। ৫. বায়োগ্যাস দিয়ে গাড়ি চালানো যায়।
9070 views
Answered