1 Answers
DDT হচ্ছে ডাইক্লোরো ডাইফেনাল ট্রাইক্লোরোইথেন। এটি একটি কীটনাশক। জমিতে কীটপতঙ্গের আক্রমণ হতে ফসল রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। কীটনাশক হিসেবে ব্যবহৃত DDT মানব শরীরে চলে আসতে পারে এবং এর ফলে মানব শরীরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। DDT দ্বারা মানব শরীরে সৃষ্ট বিরূপ প্রতিক্রিয়াগুলো হলো– ১. DDT মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে। ২. প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়। ৩. মাথা ব্যথা, বমি বমি ভাব, বমি হওয়া ইত্যাদি দেখা দেয়। ৪. বেশি মাত্রায় DDT শরীরে প্রবেশ করলে মানুষের মৃত্যুও হতে পারে। ৫. মানুষের স্নায়ুবিক শৈথিল্য হতে পারে। ৬. উক্ত খাদ্য গ্রহণে চর্মরোগ হতে পারে। ৭. শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়
8867 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy